বাংলায় প্রবাদ আছে ঝোপ বুঝে কোপ মারা। ইংরেজিতে ‘মেক হে হোয়াইল দ্যা শান সাইন’। এই প্রবাদ বাক্যটি মনে হয় ভালোই পড়া আছে বলিউডের অভিনেত্রী এষা গুপ্তার। সুযোগটাকে ভালোভাবেই কাজে লাগিয়েছেন।
বিতর্কে জর্জরিত ভারতীয় দলের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। এই ক্রিকেটারের সঙ্গে এষা গুপ্তার সম্পর্ক নিয়ে কম জলঘোলা হয়নি। দুজনকে প্রায় সময়ই দেখা যেত পার্টিতে কিংবা নৈশক্লাবে। এরপরই হঠাৎই ভেঙে যায় সম্পর্ক। অন্যদিকে করণ জোহরের চ্যাট শো’তে একের পর এক বিতর্কিত মন্তব্য করায় তোপের মুখে পড়েছেন হার্দিক।
বিতর্কিত মন্তব্যের কারণে দল থেকে নিষিদ্ধ হওয়ার পর হার্দিককে ধুয়ে দিলেন এষা। হার্দিককে নিয়ে পরোক্ষ প্রশ্নে এ অভিনেত্রী বলেন, ‘প্রথমত, মহিলাদের পুরুষদের সঙ্গে তুলনা করা উচিত নয়। আমরা প্রতিটি ক্ষেত্রেই সেরা। কারোর শুনে খারাপ লাগতেই পারে, কিন্তু পুরুষরা কেন সন্তানের জন্ম দিতে পারে না?’
প্রশ্ন ছুড়ে দেওয়ার পাশাপাশি এষা আরও বলেন, ‘আমরা প্রত্যেক মাসের পাঁচ দিন ঋতুকালীন সমস্যায় ভুগি। তা সত্ত্বেও আমরা নাচি, অফিসে যাই, সন্তানদের যত্ন নিই। যখন কেউ একজন এত্ত সবকিছু করতে পারে, তখন সেই শ্রেষ্ঠ।’
সাবেক এই প্রেমিক সম্পর্কে এষা বলেছেন, ‘কারোর কোনো মহিলার উদ্দেশে খারাপ কথা বলা উচিত নয়। যদি তার পরিবার এই বিষয় নিয়ে চিন্তিত না হয়, তাহলে ছেড়ে দিক। কিন্তু এটা মানবতার পক্ষে খারাপ।’
করণ জোহরের চ্যাট শোয়ের দিকেও প্রশ্ন তুলেছেন তিনি, ‘আমরাই এমন ঘটনা প্রচার করে থাকি। পরে আবার সেই জিনিস নিয়েই প্রশ্ন তুলে থাকি। আমাদের উচিত শোয়ের সঙ্গে জড়িত প্রত্যেককে প্রশ্ন করা।
