জয়ের পথে এগিয়ে যাচ্ছে রংপুর রাইডার্স

অ্যালেক্স হেলস ও রাইলি রুশোর জোড়া সেঞ্চুরিতে চিটাগং ভাইকিংসের বিপক্ষে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৩৯ রান সংগ্রহ করেছে রংপুর রাইডার্স। ফলে চিটাগংয়ের সামনে জয়ের জন্য ২৪০ রানের লক্ষ্য দাঁড়িয়েছে। জবাবে ব্যাট করছে চিটাগং।

ইয়াসিরের অর্ধশতকঃ

ইয়াসির আলী মাত্র ৩০ বলে দারুণ এক অর্ধশতক তুলে নিয়েছেন।

চিটাগংয়ের দলীয় শতকঃ

ইয়াসির-মোসাদ্দেকের ব্যাটে ১০.৪ ওভারে দলীয় শতক পূরণ হয় চিটাগংয়ের।

ব্যর্থ নাজিবুল্লাহঃ

নাজিবুল্লাহ জাদরান মাত্র ১ রান করে শহিদুল ইসলামের বলে ক্যাচ দিয়েছেন নাহদুলের হাতে।

ঝড়ের পর সাজঘরে মুশফিকঃ

১১ বলে ২২ রান করা মুশফিককে লেগ বিফোরের ফাঁদে ফেলে আউট করেছেন নাজমুল ইসলাম অপু।

পাওয়ার প্লে’তে মুশফিক ঝড়ঃ

পাওয়ার প্লে’তে ব্যাট হাতে ঝড় তুলেন চিটাগং দলপতি মুশফিকুর রহীম। ইয়াসিরকে সঙ্গে নিয়ে ৬ ওভারে তুলেন ৬৪ রান।

শুরুতেই ধাক্কা খেল চিটাগংঃ

শাহজাদ শুরু থেকেই মেরে খেলতে থাকেন। তবে ১২ বলে ২০ রান করে তিনি ফরহাদ রেজার শিকার হয়েছে। এরপর বেশিক্ষণ টিকতে পারেননি সিকান্দার রাজা। তিনি ৩ বলে ৩ রান করে মাশরাফির বলে বোল্ড আউট হয়েছেন।

প্রথম ইনিংস বিবরণঃ

টসে হেরে ব্যাটিংয়ে নেমে গেইলকে হারিয়ে বিপদে পড়ে রংপুর। গেইল মাত্র ২ রান করে আবু জায়েদের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে আউট হয়েছেন। এরপর রুশোকে নিয়ে দ্বিতীয় উইকেটে দারুণ এক জুটি গড়েন হেলস।

দ্বিতীয় উইকেটে এই দুজনে যোগ করেছেন ১৭৪ রান। হেলস ২৯ বলে অর্ধশতক তুলে নিয়ে ৪৮ বলে ১০০ রানের ইনিংস খেলে সিকান্দার রাজাকে উড়িয়ে মারতে গিয়ে নিহাদুজ্জামানের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন।

তাঁর ইনিংসটি ছিল ৫ টি ছক্কা ও ১১ টি চারে সাজানো। হেলসের ফেরার পর ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন এবি ডি ভিলিয়ার্স। তিনি ২ বলে মাত্র ১ রান করে আবু জায়েদ রাহীর বলে ফাইন লেগে ক্যাচ দিয়েছেন খালেদ আহমেদের হাতে।

হেলস, ভিলিয়ার্স ফিরে গেলেও একপ্রান্ত আগলে রেখে খেলছেন রুশো। তাঁর ব্যাটে ১৭ ওভারে দলীয় দ্বিশতক পূরণ হয় রংপুরের। একপ্রান্ত আগলে রেখে খেলতে থাকা রুশো নিজের সেঞ্চুরি তুলে নিয়েছেন ৫১ বলে।

শেষ দিকে মিথুন ১৫ রান করে রবিউল হকের বলে বোল্ড হলেও নাহিদুলকে নিয়ে দলের বড় সংগ্রহ নিশ্চিত করে ১০০ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন রুশো। নাহিদুলের ব্যাট থেকে এসেছে অপরাজিত ১১ রান।

সংক্ষিপ্ত স্কোরঃরংপুর রাইডার্সঃ ২৩৯/৪ (২০ ওভার) (রুশো ১০০*, হেলস ১০০)

চিটাগং ভাইকিংসঃ ১৪২/৬ (১৬ ওভার)

রাইডার্স একাদশঃ-ক্রিস গেইল, অ্যালেক্স হেলস, এবি ডি ভিলিয়ার্স, মোহাম্মদ মিঠুন (উইকেটরক্ষক), রাইলি রুশো, নাহিদুল ইসলাম, মাশরাফি মুর্তজা (অধিনায়ক), ফারহাদ রেজা, নাজমুল ইসলাম, শফিউল ইসলাম, শহীদুল ইসলাম।

চিটাগং ভাইকিংস একাদশঃ-মোহাম্মদ শেহজাদ (উইকেটরক্ষক), ইয়াসির আলী, মুশফিকুর রহিম (অধিনায়ক), সিকান্দার রাজা, নাজিবুল্লাহ জাদরান, মোসাদ্দেক হোসেন, রবি ফ্রাইলিঙ্ক, খালেদ আহমেদ, রবিউল হক, সানজামুল ইসলাম, আবু জায়েদ।