জ্ঞান ফিরেই ব্যাট চাইলেন মিরাজ, অবাক মাশরাফিরা

মেহেদী মিরাজ তখন টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিচ্ছিলেন। অন্যপ্রান্তে ব্যাটিং অনুশীলনে মগ্ন সাব্বির রহমান। তখন সাব্বিরের হিট করা একটি শর্ট গিয়ে আঘাত হানে মিরাজের মাথায়।

মুহূর্তেই মাঠে শুয়ে পড়েন তিনি। অজ্ঞান থাকেন কিছুক্ষণ। পরে অবশ্য স্বাভাবিক হন। বিসিবিও জানিয়েছে শঙ্কামুক্ত টাইগার অলরাউন্ডার।

মিরাজকে নিয়ে ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো জানিয়েছে, অনুশীলনে নেটের পাশে দাঁড়িয়ে সাক্ষাৎকার দিচ্ছিলেন তিনি। এমন সময় একটি বল এসে মাথায় লাগে তার। কিছুক্ষণ পরীক্ষা নিরীক্ষার পর শঙ্কামুক্ত ঘোষণা করা হয়েছে তাকে। তবে এখনো কনকাশন রিপোর্ট করা হয়নি।

আশ্চর্যের বিষয় হচ্ছে, এরপরও (আঘাতপ্রাপ্ত) মিরাজ নেটে ব্যাট করতে চেয়েছিলেন। সতীর্থের কাছ থেকে নাকি ব্যাটও চেয়েছিলেন। এতে অবশ্য অবাকও হয়েছিলেন মাশরাফিরা।

কিন্তু দলের মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম স্রেফ না করাতে নামা হয়নি মিরাজের।

যেখানে তাকে নিয়ে চিন্তিত সবাই। মেডিকেল টিমের ছুটাছুটি সেখানে মিরাজের চিন্তা আফগানবধ নিয়ে। ব্যথা ভুলে হয়তো আগামীকাল কিভাবে মাঠে লড়বেন সেটাই ঘুরপাক খাচ্ছে তার মাথায়।