শেষ হল বিপিএলের রবিন লিগ। ঢাকা ডাইনামাইটস বনাম খুলনা টাইটনান্সের ৪২তম ম্যাচ দিয়ে শেষ হল এবারের বিপিএলের গ্রুপ পর্বের ম্যাচগুলো। ৪২তম ম্যাচ শেষে বিপিএল থেকে বিদায় নিয়েছে খুলনা, সিলেট ও রাজশাহী। অন্যদিকে সুপার ফোর নিশ্চিত করেছে ঢাকা, রংপুর, চিটাগাং ও কুমিল্লা।
পয়েন্ট টেবিলের ১ম ও ২য় স্থানে অবস্থান করা কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম রংপুর রাইডার্স লড়বে বিপিএলের প্রথম কোয়ালিফায়ারে।
কোয়ালিফায়ার ম্যাচে রংপুরের জন্য দুঃসংবাদ। তারা পাচ্ছে না ইংলিশ ওপেনার অ্যালেক্স হেলস এবং দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্সকে। পূর্ণশক্তির দল না পেলেও আত্মবিশ্বাসের ঘাটতি থাকছে না রংপুরের। ম্যাচটি যারা জিতবে তারা সরাসরি চলে যাবে ফাইনালে। তবে হারলেই বাদ পড়বে না। দ্বিতীয় কোয়ালিফায়ার খেলার সুযোগ পাবে এলিমিনেটর ম্যাচে জয়ী দলের বিপক্ষে।
অন্যদিকে পয়েন্ট টেবিলের ৩য় ও ৪র্থ স্থানে অবস্থান করা ঢাকা ও চিটাগাং লড়বে এলিমিনেটর ম্যাচে। এই ম্যাচে জয়ী দল লড়বে কোয়ালিফায়ারে যারা হারবে তাদের বিপক্ষে। দ্বিতীয় সেই কোয়ালিফায়ারে যারা জিতবে তারাই চলে যাবে দ্বিতীয় দল হিসেবে বিপিএলের ফাইনালে।
প্রথম এলিমেনটর ম্যাচে আগামী ৪ ফেব্রুয়ারি সোমবার দুপুর দেড়টায় মাঠে নামবে ঢাকা ডাইনামাইটস বনাম চিটাগাং ভাইকিংস। দিনের দ্বিতীয় ম্যাচে কোয়ালিফায়ারে সন্ধ্যা ৬.৩০ এ মাঠে নামে রংপুর রাইডার্স বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স
