মসজিদে নামাজ পড়তে যাওয়ার পথে মোটরসাইকেল ও বাসের সংঘর্ষে তার মৃত্যু হয়। আজ শুক্রবার (৪ জানুয়ারি) দুপুরে উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নগর জলফৈ গ্রামে এ ঘটনা ঘটে।
এ তথ্যটি নিশ্চিত করেছেন টাঙ্গাইল ট্রাফিক পুলিশের সার্জেন্ট রাজন দত্ত। তিনি জানান, দুপুরে টাঙ্গাইল শহর থেকে বাদল মিয়া মোটরসাইকেলে বাসায় যাচ্ছিলেন। জলফই এলাকায় রাস্তা পার হওয়ার সময় ঢাকাগামী একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই বাদল নিহত হন এবং একজন আহত হয়। পরে পুলিশ খবর পেয়ে আহতকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে এবং নিহতের লাশ মর্গে পাঠায়। নিহত বাদল টাঙ্গাইলের সদর উপজেলার নগর জালফৈ গ্রামের মৃত জহুরুল ইসলাম মাস্টারের ছেলে। তিনি টাঙ্গাইল পূর্বাঞ্চল আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ব্যবসায়ী ছিলেন।
এ বিষয়ে জানতে চাইলে টাঙ্গাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমান জানান, জড়িত বাসটিকে পুলিশের হেফাজতে নেওয়া হলেও চালক পলাতক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
