জুনিয়রদের পাশে সাকিব

ওয়েস্ট ইন্ডিজের সথে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। কথাটা একটু ঘুড়িয়ে বললে বোধ হয় খুব বারাবারি হবে না ‘পঞ্চপাণ্ডবের বিরুদ্ধে সিরিজ হেরেছে ক্যারিবীয়ানরা’! কেননা সিরিজে পাঁচ সিনিয়র ছাড়া বাকিরা ছিলো নিস্প্রভ। তাই সিরিজ জয়ের পর বাংলাদেশের সবচেয়ে বড় চিন্তার কারণ জুনিয়রদের অফ ফর্ম। দীর্ঘদিন যাবত বাংলাদেশের জুনিয়ররা শতাশ করছে। এভাবে সিনিয়রদের হাত ধরে আর কত দিন!

ওয়ানডে সিরিজ শেষে ‘চেঞ্জমেকার’ মাশরাফি দেশে ফিরে আসছেন। টি-২০তে তাই সাকিব-তামিম-মুশফিক-রিয়াদই হতে পারে বাংলাদেশর বড় ভরসা। অপেক্ষকৃত দুর্বল ফরম্যাটে সাকিবকে কি পারবে জুনিয়ররা যোগ্য সাপোর্ট দিতে? টি-২০ সিরিজে মাঠে নামার আগে সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে সাকিব বলেন,‘ সফরটা এখন পর্যন্ত ওদের ভালো যাইনি, সেটা বলব না। ওদের সুযোগও তেমন আসেনি। যতটুকু সুযোগ এসেছিল, তারা সেটি নিতে পারেনি। ছোট ছোট কিছু সুযোগে এসেছিল বলে সেটির ওপর ভিত্তি করে তাদের দোষ দেওয়াটা মনে করি না ঠিক বিষয় ‘

সৌম্য, আরিফুল টি-২০তে যোগ দিয়েছেন। আছেন সাব্বির, মোসাদ্দেকও। সম্ভাবনাময় এসব জুনিয়রদের নিয়ে সাকিব বলেন,‘ ওদের জন্য একটা বড় সুযোগ এখানে ভালো করে ওয়ানডেতে জায়গা করে নেওয়ার। আশা করি তারা ভালো কিছু করে দেখাবে। যা বাংলাদেশ ক্রিকেটের জন্যই মঙ্গলজনক হবে।’