জিতা ম্যাচটা হেরে গেল ওয়েস্ট ইন্ডিজ, দ্বিতীয় জয় অস্ট্রেলিয়ার

বিশ্বকাপের দশম ও নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ ৬ জুন মাঠে নামে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ সময় বিকাল ৩:৩০ মিনিটে শুরু হওয়া এই ম্যাচে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার।

জবাবে ব্যাট করতে নেমে ৪৯ ওভারে ২৮৮ রানেই অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। ২৮৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ওয়েস্ট ইন্ডিজের। মাত্র ১ রান করেই কামিন্সের বলে স্মিথের হাতে ধরা পড়ে ফিরেন লুইস। এরপর স্টার্কের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে ২১ রান করে ফিরেন গেইল।

এরপর ব্যাট হাতে দলের হাল ধরেন হোপ ও পুরান। তবে ৬৮ রান করে কামিন্সের বলে খাজার হাতে তালুবন্ধি হয়ে ফিরেন হোপ। অন্যদিকে জাম্পার বলে ফিঞ্চের হাতে ক্যাচ দিয়ে ফিরেন পুরান। এরপর ২১ রান করে রান আউট হয়ে ফিরেন হেটমায়ার। এরপর স্টার্কের বলে ম্যাক্সওয়েলের হাতে ধরা পড়ে ১৫ রান করে ফিরেন রাসেল।

স্টার্কের বলে ফিঞ্চের হাতে তালুবন্ধি হয়ে ১৬ রান করে ফিরেন ব্র্যাথওয়েট। এরপর স্টার্কের বলে জাম্পার হাতে ধরা পড়ে ৫১ রান করে ফিরেন হোল্ডার। অন্যদিকে স্টার্কের বলে বোল্ড হয়ে ১ রান করে ফিরেন কোটরেল। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৭৩ রান করে ওয়েস্ট ইন্ডিজ। এরই ফলে ১৫ রানে জয় পায় অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়া একাদশ : অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, উসমান খাজা, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টোইনিস, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), প্যাট কামিন্স, নাথান কাল্টার নিল, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ : ক্রিস গেইল, শাই হোপ (উইকেটরক্ষক), এভিন লুইস, নিকোলাস পুরান, শিমরণ হেটমায়ার, আন্দ্রে রাসেল, জেসন হোল্ডার (অধিনায়ক), কার্লোস ব্র্যাথওয়েট, অ্যাশলে নার্স, শেলডন কোটরেল, ওশানে থমাস।