মোটরসাইকেলে এসে দাঁড়াতেন দোকানের সামনে। নেমেই একশ’ বা দুইশ’ টাকার পণ্য কিনে খুচরা নেই জানিয়ে দিতেন পাঁচশ’ বা এক হাজার টাকার নোট।
এরপর পণ্যসহ বাকি টাকা ফেরত নিয়ে দ্রুত বেগে দিতেন চম্পট।
এভাবে বেশ কয়েকদিন ধরে ব্যবসায়ীদের জাল নোট ধরিয়ে দিয়ে প্র;তারণা করে আসছিলেন এক যুবক।
কিন্তু হেলমেট পরিহিত থাকায় তাকে শনাক্ত করা যাচ্ছিল না কিছুতেই। তবে কথায় আছে- চোরের দশ দিন, গেরস্তের একদিন। আর সেই কথার সঙ্গে মিল রেখে এবার শেষ রক্ষা হলো না সেই যুবকেরও।
শনিবার রাতে চট্টগ্রাম নগরীর খুলশী থানার জিইসি এলাকা থেকে আলমগীর হোসেন নামে ওই যুবককে আটক করেছে পুলিশ। ওই সময় তার কাছ থেকে ১২ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।
আটক আলমগীর হোসেন আনোয়ার উপজেলার বাসিন্দা।
নগর পুলিশের ট্রাফিক সার্জেন্ট শামীম আলম বলেন, প্রায়সময় বিভিন্ন মালামাল কিনে জাল নোট দিয়ে চলে যেতেন আলমগীর। শনিবার রাতে একইভাবে প্র;তা;রণা করতে এলে ব্যবসায়ীদের সহযোগিতায় ১২ হাজার টাকার জা;ল নোটসহ তাকে আ;টক করা হয়। পরে তাকে খুলশী থানা পুলিশের কাছে হস্তা;ন্তর করা হয়।
মামলার পর রোববার তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন খুলশী থানার ওসি সন্তোষ কুমার চাকমা।
