জার্সিতে মায়েদের নাম লিখে মাঠে নামলো রাজশাহী

মায়ের নাম লেখা জার্সি পরে খেলতে কোন উপলক্ষ লাগে না! আর তাই জার্সিতে মায়েদের নাম লিখে মাঠে নালো রাজশাহী কিংস।

ঢাকা ডায়নামাইটসদের বিপক্ষে বিপিএলের আজকের খেলায় রাজশাহী কিংসের ক্রিকেটাররা যার যার মায়ের নাম লেখা জার্সি গায়ে দিয়ে খেলতে নেমেছে। মায়েদের সম্মান দিতে বিপিএলে এই রকম উদ্যোগ এবারই প্রথম।

শুধু ক্রিকেটাররাই না কোচ ও স্টাফদের জার্সিতেও তাদের মায়েদের নাম লেখা আছে। যেমন মিরাজের জার্সিতে থাকবে তার মায়ের নাম ‘মিনারা’, লরি ইভান্সের জার্সিতে থাকবে ‘সুজান’, সৌম্য সরকারের জার্সিতে থাকবে ‘নমিতা’, কোচ ল্যান্স ক্লুজনারের জার্সিতে লেখা থাকবে ‘ডন’।

রাজশাহীর প্রধান নির্বাহী অফিসার তাহমীদ আজিজুল হক জানান, ‘মা হচ্ছেন প্রত্যেক মানুষের অনুপ্রেরণা। মায়েদের প্রতি শ্রদ্ধা দেখাতে এই উদ্যোগ। ’