জার্মানিতে নারী মুয়াজ্জিনের আজান-ইমামতীতে আদায় হলো নামাজ

নামাজ হল ইসলাম ধর্মের প্রধান উপাসনাকর্ম। প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ আদায় করা প্রত্যেক মুসলিমের জন্য ফরজ। ঈমান বা বিশ্বাসের পর নামাজই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। একজন মুসলমান হিসেবে আমাদের প্রত্যকেরই নামাজ আদায় করা উচিৎ। তাতে আসুক যত বাধা-বিপত্তি।

নতুন খবর হচ্ছে, জার্মানিতে নারী মুয়াজ্জিনের আজান-ইমামতীতে আদায় হলো নামাজ। বার্লিনের ‘ইবনে রুশদি গ্যাটে’ মসজিদে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে ছিলো ভিন্নধর্মী এ আয়োজন।

চার বছর আগে, মসজিদটি নির্মাণ করেন সেয়রান আতিস। তিনি বলেন, ইসলামের অন্যতম স্তম্ভ- নামাজ আদায়ের সময় তিনি বহুবার হ’য়রা’নির শি’কা’র হয়েছেন জার্মানিতে। সেই বাধা ভা’ঙ্গ’তেই তার এ উদ্যোগ।