জামালপুরে তৃতীয় লিঙ্গ (হিজড়া) সম্প্রদায়ের মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে জেলা প্রশাসন।
আজ দুপুরে জামালপুর সিংহজানী খাদ্য গুদাম চত্বরে তৃতীয় লিঙ্গের ৯৫ জন মানুষের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
প্রতিজনকে ১০ কেজি করে চাল, ১ কেজি মশুর ডাল, একটা সাবান ও একটা করে মাস্ক দেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকারের উপ পরিচালক কবির উদ্দীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মোকলেছুর রহমান, পৌর মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি,
জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব সৈয়দ আতিকুর রহমান ছানা,যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ সুরুজ্জামান,জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা।
