ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমণি। গত ২৭ মার্চ বিকেলে আহত হয়ে রাজধানীর এভাকেয়ার হাসপাতালে ভর্তি হন। পাঁচদিন আগে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন তিনি। ঘরে ফিরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়েছেন নায়িকা।
গতকাল সাহররি সময় নিজের ব্যক্তিগত ফেসবুকে এক বাটি কলিজা ভুনার ছবি পোস্ট করেছেন পরীমণি। ক্যাপশনটা দিয়েছেন বেশ মজা করে। লিখেছেন, ‘জামাইয়ের কলিজা ভুনা’। স্ট্যাটাসে তিনি স্বামী শরীফুল রাজকে ট্যাগ দিয়েছেন।
বোঝাই যাচ্ছে রাজের হাতে রান্নায় মুগ্ধ নায়িকা। তবে ক্যাপশনে রাজের কলিজা খাচ্ছেন বলে মজা করলেন পরী। তার ছবির পোস্টের নিচে এসে ভক্ত-অনুরাগীরাও মজায় অংশ নিয়েছেন।
উল্লেখ্য, হাসপাতাল থেকে বাসায় ফিরে গণমাধ্যমকে পরীমণি বলেন, পাঁচ দিন হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর বৃহস্পতিবার বিকেলে বাসায় ফিরেছি। শরীর এখনো পুরোপুরি সুস্থ না। বিশ্রাম নিচ্ছি। তাদের অনাগত সন্তানের এই মধ্যে বয়স ১৮ সপ্তাহ পার হয়েছে। সেও সুস্থ রয়েছে বলে জানান।
