জাপানে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন জেবি। ঘণ্টায় ২১৬ কিলোমিটার বেগে দেশটির পশ্চিমাঞ্চলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড়টি।এটি ১৯৯৩ সালের পর জাপানে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঝড়।
জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, এই ঘূর্ণিঝড় ভয়াবহ বাতাস, ভূমিধস, বন্যা ও টর্নেডো সৃষ্টি করতে পারে। এ ছাড়া, প্রকাণ্ড ঢেউ ও বজ্রপাত হওয়ার ব্যাপক আশঙ্কা রয়েছে।
ঝুঁকিপূর্ণ এলাকায় অবস্থানরত বাসিন্দাদের দ্রুত সরে যাওয়ার আহবান জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। পরিস্থিতি বিবেচনায় কিয়ুশু শহরে একটি পরিদর্শন সফর বাতিল করেছেন তিনি।
টিভিতে প্রচারিত ফুটেজে দেখা গেছে, উপকূলীয় অঞ্চলগুলোতে বিশাল আকারের ঢেউ এসে ধাক্কা দিচ্ছে।
