শ্রীদেবী বলিউড প্রেমীদের মাঝে এমন কেও নেই যে তাকে চেনেন না। একজন কিংবদন্তি অভিনেত্রী তিনি। তবে গত ফেব্রুয়ারি মাসে দুবাইয়ের একটি হোটেলে পরলোক গমন করে এই অভিনেত্রী। তবে রেখে গেছেন তার ২ মেয়ে ও ১ ছেলে।এবার তার মেয়ে জাহ্নবী বড় পর্দায় পা রাখলেন । অভিনয় দিয়ে স্থান করে নিচ্ছেন ভক্তদের।
অভিনয় থেকে ছবির কাহিনি চুলচেরা বিশ্লেষণ চলছে ‘ধড়ক’ দিয়ে। বাদ পড়েনি নায়ক-নায়িকার পারিশ্রমিকও। আসলে স্টার কিডসদের জীবন নিয়ে মানুষের কৌতূহলের শেষ থাকে না। তারা কীভাবে জীবনযাবন করে সবার আগ্রহ সেদিকে। তাই স্বাভাবিক জীবনের প্রথম পারিশ্রমিক কতো পেলেন শ্রী কন্যা, তা নিয়ে একটা উৎসুক তো থেকেই যাবে।

‘ধড়ক’এ অভিনয় করার জন্য ৬০ লক্ষ টাকা পারিশ্রমিক দেওয়া হয়েছে জাহ্নবীকে। এমন কী একই অঙ্কের পারিশ্রমিক পেয়েছেন ইশানও। গতকাল মুক্তি পেয়েছে ‘ধড়ক’। প্রথম ছবি কিন্তু অভিনয় বেশ পরিণত শ্রীকন্যার। কিছু কিছু জায়গায় তাল কেটেছে ঠিকই। কিন্তু জানুর আদুরে মুখের কাছে একটু-আধটু ভুল মাফ করাই যায়। এদিকে ইশান খট্টরের মুখের সারল্য চুম্বকের কাজ করবে।
অভিনয়ে জাহ্নবীর থেকে অনেকটাই এগিয়ে সে। মাত্র দুটো ছবিতেই সে প্রমাণ করে দিয়েছে ‘যে পাত্রেই ঢাল না কেন, আমি ওই পাত্রের আকার ধারন করব’। এদিকে ‘ধড়ক’ দেখার পর অনেকেই বলছেন রিয়েল লাইফেও যদি ইশান-জাহ্নবী প্রেমে পড়েন মন্দ হবে না। সুতরাং জুটি হিট। তবে গল্প সারিয়েছে স্বাদ। ‘সাইরাত’-এ কাটকাট মারমার প্লট।
কাহিনিতে সাবলীল সাধারণ জীবনকথা। সমাজের কঠোর সত্য। সম্মান রক্ষার মিথ্যা অহংবোধে ওনার কিলিং। এককথায় বাস্তবকে নিংড়ে পর্দায় ফুটিয়ে তুলেছিলেন পরিচালক নাগরাজ। কিন্তু ‘ধড়ক’-এ চিত্রনাট্যে মিসিং মাটির স্বাদ।এ ছবি নিয়ে উস্বাস প্রকাশ করেছেন জাহ্নবী,তিনি ভক্তদের ছিবিটি হলে গিয়ে দেখার অনুরোধ জানান।নিনি আসা করছেন সবােই ছবিটি দেখে অনন্দিত হবে।
