জাতীয় দলে ফিরলেন নাফিস ইকবাল

বাংলাদেশ দলের লজিস্টিক ম্যানেজার সাব্বির খানের পদত্যাগের পর পাকিস্তান সিরিজের তার জায়গায় নাসিফ ইকবালকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)|আজ ১৪ নভেম্বর রবিবার বাংলাদেশ দলের দ্বিতীয় দিনের অনুশীলনে মাঠে এসেছেন নাফিস|

দুপুর ১টা ৩০ মিনিটে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে অনুশীলন শুরু করেন মাহমুদউল্লাহরা|অনুশীলন শুরুর আগে নাফিস ইকবালকে সবাই স্বাগতম জানায়| এই সময় দলের কোচরাও নাফিসের সাথে কথা বলেন|এদিকে রায়ান কুকের সাথে নতুন চুক্তি নবায়ণ করেনি বিসিবি|

ফলে পাকিস্তান সিরিজে ফিল্ডিং কোচ হিসাবে দেখা যাবে মিজানুর রহমান বাবুলকে|আজ অনুশীলন বাতিল করেছে পাকিস্তান দল| আগামীকাল থেকে তারা অনুশীলন শুরু করবে| তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামী ১৯ নভেম্বর|