ছে’লের রডের আ’ঘাতে প্রা’ণ গেল বাবার

ঝালকাঠির রাজা’পুরে ছে’লের রডের আ’ঘাতে বাবার মৃ’ত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাবা দেলোয়ার হোসেন কাজীর (৪৫) মৃ’ত্যু হয়।

এর আগে রাতে ৮টার দিকে উপজে’লার ছোট কৈর্বত্যখালী গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই অ’ভিযুক্ত ছে’লে হৃদয় কাজী (১৯) পলাতক রয়েছে।

রাজা’পুর থা’না পু’লিশের ভারপ্রাপ্ত কর্মক’র্তা (ওসি) মো. জাহিদ হোসেন জানান, ছে’লে হৃদয় প্রায়ই টাকার জন্য বাবা-মায়ের সঙ্গে ঝগড়া করত। শুক্রবার রাত ৮টার দিকে বাবার কাছে টাকা চাওয়াকে কেন্দ্র করে কথা কা’টাকাটি হয়। একপর্যায় ঘরে থাকা লোহার রড দিয়ে হৃদয় তার বাবার মা’থায় আ’ঘাত করে।

এতে গুরুতর আ’হত হলে প্রথমে বাবা দোলোয়ার হোসেনকে স্থানীয় রাজা’পুর হাসপাতালে ভর্তি করা হয়।পরে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মা’রা যান তিনি। এ ঘটনায় ছে’লে হৃদয়কে গ্রে’ফতার করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি।