ছেলেকে আবেগী বার্তা দিলেন ক্যান্সার আক্রান্ত সোনালী

ছেলেকে আবেগী বার্তা- বলিউডের এক সময়কার জনপ্রিয় অভিনেত্রী সোনালী বেন্দ্রে মরণব্যাধি রোগ ক্যানসারে আক্রান্ত। বর্তমানে তিনি ক্যান্সারের চূড়ান্ত পর্যায়ে রয়েছেন বলে এক টুইটের মাধ্যমে জানিয়েছেন।

নিউ ইয়র্কে চলছে তার ক্যানসারের চিকিৎসা। তার সঙ্গে নেই পরিবারের অনেক সদস্যই। সঙ্গে নেই একমাত্র ছেলে রণবীরও। তাকে প্রতিনিয়তই মিস করেন সোনালী। তবে ছেলের জন্মদিনে এই মিসটা যেন বেদনার সুর বাজছে তার মনে। সোশ্যাল মিডিয়ায় সে বার্তাই দিয়েছেন এই অভিনেত্রী।

একটি ভিডিও শেয়ার করে সোনালী লিখেছেন, ‘রণবীর আমার সূর্য, আমার চাঁদ, আমার তারা, আমার আকাশ… হয়তো আমার কথাগুলো মেলোড্রামার মতো শোনাচ্ছে, কিন্তু তোর ১৩তম জন্মদিন এটাই ডিজার্ভ করে। তুই টিনএজার এখন। আমি তোকে বোঝাতে পারব না তোর জন্য কতটা গর্বিত আমি। শুভ জন্মদিন।’

তিনি আরও লিখেছেন, ‘এটা প্রথমবার যখন তোর জন্মদিনে আমরা একসঙ্গে নেই। খুব মিস করছি তোকে। অনেক অনেক ভালবাসা…’

জানা গেছে, কিছু গুরুত্বপূর্ণ কাজের জন্য সম্প্রতি মুম্বাই ফিরে এসেছেন সোনালীর স্বামী গোল্ডি বহেল। ছেলের জন্মদিনে তিনিই সঙ্গে ছিলেনর রণবীরের।