আজ শনিবার চীনের ইউনান প্রদেশে ৫ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় সকাল ১০টা ৩১ মিনিটে ওই ভূমিকম্পটি আঘাত করে। চীনা কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, এই ভূমিকম্পের আঘাতে ঘরবাড়ি কাঁপতে থাকে। এ সময় বাসিন্দারা তাদের ঘরবাড়ি থেকে বের হয়ে উন্মুক্ত স্থানে অবস্থান নেয়।
চীনের ভূমিকম্প নেটওয়ার্ক সেন্টার (সিইএনসি) জানিয়েছে, প্রথমে ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ৯ মাত্রার বললেও পরে তা ৫ দশমিক ৬ মাত্রায় নামিয়ে আনা হয়।
সিইএনসি জানায়, ইউনান প্রদেশের রাজধানী কুনমিংয়ের উঁচু ভবনের বাসিন্দারাও কম্পন অনুভব করেছে। ভূমিকম্পটির গভীরতা ছিল ১১ কিলোমিটার।
প্রসঙ্গত, দক্ষিণ-পশ্চিম চীনে এক মাসের কম সময়ের মধ্যে এটি তৃতীয় ভূমিকম্প। গত ১৫ আগস্ট ইশি শহরে ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। সে সময় ২৪ জন নিহত হয়।
