লাদাখ সীমান্তে এখনো চীনের ৪০ হাজার সেনা অবস্থান করছে বলে অভিযোগ করেছে ভারত। সীমান্তে দুই দেশের উত্তেজনা চলছে বেশিকিছুদিন ধরে। তবে সম্প্রতি আলোচনায় চীন সেনা সরিয়ে নিতে রাজি হয়েছে বলে জানায় ভারত। খবর এনডিটিভি ও ইন্ডিয়া টুডের।
গত ১৫ জুন লাদাখের গালওয়ান সীমান্তে দুই দেশের সেনাদের মধ্যে সংঘর্ষে ভারতের ২০ সেনা নিহত হন। তারপরই সেখানে উত্তেজনার সৃষ্টি হয়। সেই উত্তেজনা থামাতে দুই দেশের সেনাকর্মকর্তাদের মধ্যে তিনবার আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনার পর ভারত জানায়, দুই দেশই সেনা সরিয়ে নিতে সম্মত হয়েছে। তবে তারপরও ৪০ হাজার সেনা এখনো সীমান্তে রয়েছে বলে অভিযোগ ভারতের। তবে এ নিয়ে কোনো কিছু জানায়নি চীন।
