লাক্স সুপারস্টার প্রতিযোগিতার মধ্য দিয়ে মুমতাহিনা চৌধুরী টয়া শোবিজে যাত্রা শুরু করেন। শোবিজে তার শুরুটা ২০১০ সালে। তবে সিনেমায় এই অভিনেত্রীর অভিষেক হতে যাচ্ছে চলতি মাসে। আগামী ২০শে জুলাই টয়ার প্রথম চলচ্চিত্র ‘বেঙ্গলি বিউটি’ মুক্তি পাচ্ছে। চারটি সিনেমা হলে মুক্তি পাচ্ছে এই ছবিটি। নতুন পরিচালক, নতুন অভিনয়শিল্পীদের নিয়ে নির্মিত হয়েছে এই সিনেমা।
