বিদ্যা সিনহা মিম। নিজের নজরকাড়া গ্ল্যামারে শোবিজ মাতিয়ে চলেছেন তিনি। বুধবার (১০ নভেম্বর) ছিল তার জন্মদিন। বিশেষ দিনটি পরিবারের সঙ্গে কাটানোর পাশাপাশি জন্মদিনে প্রিয় মানুষ, ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন এ অভিনেত্রী।
বিশেষ দিনটিতে পেয়েছেন উপহার। সেটি কোনো সাধারণ উপহার নয়, চাঁদে জমির মালিকানা উপহার। উপহার প্রসঙ্গে বিদ্যা সিনহা মিম সাংবাদিকদের বলেন, ‘তিন-চার বছর আগে জন্মদিনে বাবা আমাকে একটি গাড়ি দিয়েছিল।
ওটা আমার কাছে অন্যরকম প্রিয় ছিল। এবার জন্মদিনে যদি বলি, আমার ছোট বোন আমাকে যে গিফট করবে সেই চিন্তাই করিনি।
ওর গিফটটা খুবই সুইটেড। সে আমার জন্য চাঁদে জমি কিনে আমাকে গিফট করেছে। আমার নামেই কিনেছে। রাত ১২টার সময় সেই কাগজ আমাকে দিয়েছে।’
তিনি আরো বলেন, ‘ও (বোন) ছোট মানুষ। ও যে এইটা করেছে, কোথায় থেকে যে ওর মাথায় এ জিনিসটা এলো! এটা আমার কাছে খুবই স্পেশাল।’
সোশ্যাল মিডিয়ায় নিয়মিত সরব মিম। তার ফেসবুক ওয়ালে ভেসে বেড়ায় তার ছবি। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্টের পরপরই তার ছবিগুলো
দেখতে হুমড়ি খেয়ে পড়েন নেটিজেনরা। রীতিমতো অন্তর্জালে ঝড় তুলেন এ অভিনেত্রী। মিমের রূপ অনেক আগেই ভক্তদের হৃদয়ে দাগ
কেটেছে।
