আজ সকালে পরলোক গমন করলেন ভেটেরান অভিনেত্রী রীতা ভাদুড়ি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। তিনি কিডনি-সংক্রান্ত জটিলতায় ভুগছিলেন।
অভিনেতা শিশির শর্মা তাঁর এক ফেসবুক পোস্টের মাধ্যমে রীতা ভাদুড়ির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
সর্বসম্প্রতি তিনি স্টার ভারত টিভিতে ‘নিমকি মুখিয়া’ ডেইলি সোপে ইমারতি দেবী চরিত্রে অভিনয় করছিলেন।
তিন দশকের বেশি সময় ধরে চলচ্চিত্র জগতে বেশ সাফল্যের সাথে অভিনয় করে গেছেন। ৭০টির বেশি চলচ্চিত্র এবং ৩০টির বেশি টিভি শোতে অভিনয় করেন তিনি।
তাঁর মৃত্যুতে শোক জানিয়েছে চলচ্চিত্রসংশ্লিষ্ট সবাই।
