১ গোলে এগিয়ে আর্জেন্টিনা, খেলাটি দেখুন লাইভ

কোপা আমেরিকার শিরোপা নির্ধারণী ফাইনালে ব্রাজিলের বিপক্ষে মাঠে নেমেছে আর্জেন্টিনা। আজ রবিবার বাংলাদেশ সময় ভোর ৬টায় রিও ডি জেনেইরোর মারাকানা স্টেডিয়ামে খেলাটি শুরু হয়েছে।

মেসি-ডি মারিয়া-লাউতারো মার্টিনেজকে আক্রমণে রেখে একাদশ সাজিয়েছে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। অন্যদিকে, ব্রাজিলের আক্রমণে আছেন নেইমারের সঙ্গে এভারটন, লুকাস পাকুয়েতা, রিচার্লিসনরা। আর্জেন্টিনা নেমেছে ৪-৩-৩ ফর্মেশনে আর ব্রাজিল ৪-২-৩-১ ফর্মেশনে। এরই মধ্যে ২২ মিনিট খেলা হয়েছে। এখনো কোনো গোল হয়নি।

১৪ পর বড় কোনো আসরের ফাইনালে মাঠে নেমেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। এর আগে ২০০৭ সালে সবশেষ কোপার ফাইনালে ব্রাজিলের মুখোমুখি হয় আর্জেন্টিনা। সেবার অবশ্য ৩-০ গোলের ব্যবহারে হেরে শিরোপা জয়ের স্বপ্নভঙ্গ হয় নীল-সাদা জার্সিধারীদের। কোপার সবশেষ আসরের সেমি-ফাইনালেও ব্রাজিলের কাছে হেরে বিদায় নেয় মেসিরা।

আর্জেন্টিনা একাদশ : দামিয়ান মার্টিনেজ, ওটামেন্দি, আকুনা, মন্টিল, রোমেরো, ডি পল, পেরেসিস, লো সেলসো, মেসি, ডি মারিয়া, লাউতারো মার্টিনেজ।

ব্রাজিল একাদশ: এডারসন, থিয়াগো সিলভা, ড্যানিলো, মারকুইনহোস, রেনান লোদি, ক্যাসেমিরো, ফ্রেড, এভারটন, লুকাস পাকুয়েতা, রিচার্লিসন, নেইমার।

খেলাটি দেখুন লাইভ