গোপন খবর ফাঁস উঠতি যে অভিনেত্রী টাইগার ক্রিকেটার সৌম সরকারের প্রেমে হাবুডুবু খাচ্ছে!

বর্তমানে বিশ্বকাপ খেলতে ইংল্যান্ডে আছেন সৌম্য সরকার। ইংল্যান্ডের বিপক্ষে ভালো কিছু করতে না পারলেও এর আগের দুইটি ম্যাচে দারুণ ফর্মে ছিলেন তিনি।

তবে সেই সৌম্য সরকারকে বিয়ে করতে চান পূজা চেরী। জাতীয় দলের কোনো ক্রিকেটারের প্রেমে পড়েছেন? এমন প্রশ্নের জবাবে প্রথম পূজা বলেন, আমি সবার প্রেমে পড়ি।

তারপরে বলেন, ‘আমি মাঝখানে একজন ক্রিকেটারের প্রেমে পড়ে গিয়েছিলাম। তিনি হচ্ছেন সৌম্য সরকার। তাকে দেখেই ভালো লেগেছিল।’এর পরপরই নিজের প্রেমে পড়ার ধরণ পরিস্কার করেন পূজা।

তিনি বলেন, তবে ওই রকম প্রেমে পড়া না যে তাকে নিয়ে স্বপ্ন দেখা। নরমালি তাকে দেখে ভালো লেগেছিল। বলতে গেলে হ্যাঁ, একটু ক্রাশ খেয়েছিলাম।

সৌম্য সরকার যদি ফোন করে প্রপোজ করে তাহলে কী করবেন? এমন প্রশ্নের জবাবে পূজা চেরি বলেন, (হাসি) প্রপোজ সে অবশ্যই করবে না।

সে তার খেলায় কনসেন্ট্রেট করবে। তো প্রপোজের কথা এখানে আসছে না। আর যদি সে আমাকে ফোন করে তাহলে আমি অবশ্যই কথা বলবো।