গেইলের দলে তাসকিন, দল পেলেন মিঠুনও

শ্রীলঙ্কার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) দল পেয়েছেন বাংলাদেশি ৫ ক্রিকেটার। গতকাল মঙ্গলবার এলপিএলের আগামী আসরের প্লেয়ার্স ড্রাফট সম্পন্ন হয়। ড্রাফটে বাংলাদেশ থেকে দল পেয়েছেন তিন পেসার তাসকিন আহমেদ, আল-আমিন হোসেন ও মেহেদী হাসান রানা ও ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন।

দল পেয়েছেন স্পিনার নাজমুল ইসলাম অপুও। এর মধ্যে মিঠুন, অপু ও রানাকে দলে ভিড়িয়েছে ক্যান্ডি ওয়ারিয়র্স। তাসকিন ও আল-আমিন খেলবেন কলম্বো স্টার্সের হয়ে। দেখে নিন ৫ দলের চূড়ান্ত স্কোয়াড:

কলম্বো স্টারস: ক্রিস গেইল (আইকন), দুশমন্থ চামিরা, আহমেদ শেহজাদ, দিলশান মুনাবিরা, মোহাম্মদ ইরফান, আল আমিন হোসেন, পাথুম নিশানকা, লাকশান সান্দাকান, সেক্কুগে প্রসন্ন, মানপ্রীত সিং, জিহান রুপসিংহে, তাসকিন আহমেদ, লাহিরু গ্যামেজ, টি এম সম্পদ, নুয়ানিন্দু ফার্নান্দো, জিহান ড্যানিয়েল, মালিন্দা মাদুরঙ্গা, নলিন প্রিয়দর্শনা, হাশান দুমিন্দু এবং কানাগারথনম কপিলরাজ।

গল গ্লাডিয়েটর্স: মোহাম্মদ হাফিজ (আইকন), ইসুরু উদানা, ভানুকা রাজাপাকশে, কুশল মেন্ডিস, দানুস্কা ‍গুনাথিলাকা, সরফরাজ আহমেদ, মোহাম্মদ আমির, তাবরাইজ শামসি, ধনাঞ্জয়া লাকশান, সামিত প্যাটেল, পুলিনা থারাঙ্গা, আনোয়ার আলি, নুয়ান থুসারা, লাহিরু মাদুশঙ্কা, দিলশান মাদুশঙ্কা, আসিয়ান ড্যানিয়েল, কেভিন কোত্থিগোদা, মোহাম্মদ সামাজ, সুমিন্দা লাকশান এবং অ্যাঞ্জেলো জয়সিংহে।

ডাম্বুলা জায়ান্টস: নিরোশান ডিকওয়েলা, চামিকা করুনারত্নে, দাসুন শানাকা, ইমরান তাহির, রমেশ মেন্ডিস, রাইলি রুশো, শোয়েব মাকসুদ, ওডিয়ান স্মিথ, জশুয়া লিটল, ‍নুয়ান প্রদীপ, নাজিবুল্লাহ জাদরান, থারিন্দু রত্নায়েক, লাহিরু উদারা, সাচা সেনাভিরন্তে, মুদিথা লাকশান, কালানা পেরেরা, সাচিত জয়াথিলাকা, মাদুশান রবিচন্দ্র কর্মকার, জেনিথ লিয়াঙ্গে, চামিকারা এডিরাসিংহে।

ক্যান্ডি ওয়ারিয়র্স: রভম্যান পাওয়েল, চারিথ আসালঙ্কা, আসেলা গুনারত্নে, লাহিরু কুমারা, ক্যামেরন ডেলপোর্ট, মোহাম্মদ মিঠুন, নাজমুল ইসলাম অপু, মেহেদি হাসান রানা, অ্যাঞ্জেলো পেরেরা, মালিন্দা সিরিবর্ধনে, আমজাদ খান, ইশান জয়ারত্নে, বিনুরা ফার্নান্দো, কামিন্দু মেন্ডিস, কামিল মিসারা, আয়ানা সিরিবর্ধনে, নিমেশ ভুমুক্তি, উদারা জয়াসুন্দারা, সাসিকা দিলশান, কালহারা সেনারত্নে।

জাফনা কিংস: শোয়েব মালিক, ফাফ ডু প্লেসি, থিসারা পেরেরা, ওয়াহাব রিয়াজ, আভিস্কা ফার্নান্দো, মাহিশ থিকশানা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, উসমান শিনওয়ারি, রহমানুল্লাহ গুরবাজ, চতুরাঙ্গা ডি সিলভা, উপুল থারাঙ্গা, জেডেন সিলস, সুরাঙ্গা লাকমাল, আসেন বান্দারা, চামিকা গুনাসেকারা, বিজয়কান্ত বিশ্বকান্ত, থিভেন্দিরাম দিনোশান, রথনারাজা থিনুরাথান, আসান রান্দিকা এবং কৃষাণ সঞ্জুলা।