গুরুত্বপূর্ন ম্যাচে টসে হারলেন মাশরাফি, দুই দলের একাদশে ৪ পরিবর্তন

বিশ্বকাপে নিজেদের মহাগুরুত্বপূর্ন ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নেমেছে মাশরাফি-সাকিবদের বাংলাদেশ দল। বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায় শুরু হবে ম্যাচটি।

গুরুত্বপূর্ন এই ম্যাচে টস ভাগ্য সঙ্গ দেয়নি টাইগার অধিনায়ক মাশরাফির। টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি।

গুরুত্বপূর্ন এই ম্যাচে ভারতের একাদশে এসেছে দুইটি পরিবর্তন। বাদ পড়েছেন কেদার যাদাব ও কুলদিপ যাদব। তাদের পরিবর্তে একাদশে ফিরেছেন ডিনেশ কার্তিক ও ভুবেনশ্বর কুমার।

অন্যদিকে বাংলাদেশ একাদশেও এসেছে দুটি পরিবর্তন। ইনজুরির কারণে খেলা হচ্ছে না মাহুমু্দউল্লাহ রিয়াদের। তার পরিবর্তে ফিরেছেন সাব্বির। অন্যদিকে মিরাজের পরিবর্তে একাদশে ফিরেছেন রুবেল হোসেন।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিন, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মোস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।