এক সময়ের জনপ্রিয় একজন কণ্ঠশিল্পী হলেন বেবী নাজনিন। তার সময়ের অন্যতম একজন শিল্পী তিনি। কিন্তু সম্প্রতি তাকে আর আগের মত তেমন আর গান গাইতে দেখা যায় কিন্তু তিনি হঠাৎ করেই হয়ে পড়েছেন অসুস্থ।
বেবী নাজনিন অসুস্থ হয়ে রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি রয়েছেন। তার ছোট ভাই এনাম সরকার জানান, গত দু’দিন ধরে জ্বরে ভুগছেন বেবী নাজনিন। জ্বর না কমায় মঙ্গলবার (১৭ জুলাই) রাত ৮টার দিকে ইউনাইটেড হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
সেখানে চিকিৎসকদের পরামর্শে তাকে ভর্তি করা হয়েছে। তিনি এখন কেবিনে আছেন। তার সঙ্গে পরিবারের সদস্যরা আছেন।
সুস্থতার জন্য বেবী নাজনিন দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলে জানান তার ভাই।
