বলিউড সুপারস্টার অক্ষয় কুমার সম্প্রতি ‘মুঘল’ ছেড়েও দেওয়ার কারণে শিরোনামে এসেছে। তবে একটি ছবি ছাড়তে না ছাড়তেই আরেকটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। ‘গুড নিউজ’ শিরোনামে নতুন একটি ছবিতে দেখা যাবে অক্ষয় কুমারকে।
‘গুড নিউজ’ ছবিতে অক্ষয় কুমারের বিপরীতে অভিনয় করছে কারিনা কাপুর খান। এর আগে, ‘এতরাজ’, ‘তাশান’, ‘কামবাখত ইশক’, ‘গাব্বার ইজ ব্যাক’ এর মতো ছবিতে জুটি বেঁধে অভিনয় করেছেন অক্ষয় কুমার ও কারিনা কাপুর খান।
‘গুড নিউজ’ ছবিটিতে আরো অভিনয় করছে দিলজিৎ দোসাঞ্জ এবং কায়রা আদভানি। ছবিটি করণ জোহরের নির্দেশনায় নির্মিত হবে। ছবিটি একটি কমেডি ধাঁচের ফ্যামিলি ড্রামা।
উল্লেখ্য আগামী বছর থেকে ছবিটির শুটিং শুরু হওয়ার কথা। ছবিটির মুক্তির তারিখ এখনো নির্ধারণ করা হয়নি।
