ভারতের সিকিম রাজ্য থেকে ম্যাচ খেলে বাসায় ফেরার পথে গাড়ি খাদে পড়ে চার ফুটবলারের মৃত্যু হয়েছে। পূর্ব সিকিমের খামডংকের কাছে ফুটবলারদের গাড়িটি দুর্ঘটনার মুখে পড়ে। তাতে মুহুর্তেই প্রাণ হারান চারজন।
জানা যায়, এই চার ফুটবলারই সিকিম ফুটবল দলের সদস্য ছিলেন৷
শুক্রবার (১০ আগস্ট) বিকেল তিনটে নাগাদ নয়জন ফুটবলারকে নিয়ে গাড়িটি খাদে পড়ে যায়। যাতে চার জনের প্রাণহানী এবং পাঁচজন গুরুতর আহত হন। জানা যায়, ফুটবলারদের বয়স ১৮ থেকে ২৩ এর মধ্যে।
মূলত বৃহস্পতিবার (৮ আগস্ট) থেকে প্রচুর বৃষ্টি হয় পূর্ব সিকিমের বিভিন্ন অঞ্চলে৷ স্বভাবতই পাহাড়ি রাস্তায় বৃষ্টির ফলে যোগাযোগ ব্যবস্থা কঠিন হয়ে দাঁড়ায়।
