ভারতের দুর্গাপুরে গ্যারেজে পার্কিং করা একটি গাড়ির ভিতর থেকে তরুণ-তরুণীর অর্ধনগ্ন মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৯ মে) রাতে গ্যারেজ থেকেই উদ্ধার হয় নিখোঁজ গৃহবধূ এবং তার প্রেমিকের দেহ নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
উদ্ধারের সময় তরুণীর প্রেমিকের শরীরে রক্তের দাগ এবং ক্ষতচিহ্ন রয়েছে। মৃত্যুর কারণ ধোঁয়াশায় দুর্গাপুর থানার পুলিশ।
কৌশিক গোস্বামী এবং কাবেরী ভট্টাচার্য দুজনেই দুর্গাপুরের ডেভিড হেয়ার রোডের বাসিন্দা। দুর্গাপুর স্টিল প্ল্যান্টে চাকরি করে কৌশিক। একই এলাকায় বসবাসের সুবাদেই আলাপ উভয়ের। তবে কয়েকমাস আগে থেকে ঘনিষ্ঠতা বাড়তে থাকে দু’জনের।
কাবেরীর স্বামীর সঙ্গে তা নিয়ে অশান্তিও চলছিল। বুধবার সন্ধ্যা থেকেই মহিলাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। রাত বাড়তে থাকলেও, স্ত্রী বাড়ি না ফেরায় শুরু হয় খোঁজখবর। ইতিমধ্যেই কৌশিকেরও খোঁজ শুরু হয়। তাকেও পাননি পাড়া প্রতিবেশীরা। আচমকাই তাদের নজর যায় গ্যারেজের দিকে।
দেখেন গ্যারেজের দরজা ভিতর থেকে বন্ধ রয়েছে। সাড়াশব্দ না পেয়ে বাধ্য হয়ে দরজা ভেঙে ভিতরে ঢুকে তারা দেখেন একটি গাড়ির মধ্যে প্রায় অর্ধনগ্ন অবস্থায় পড়ে রয়েছেন কৌশিক এহং কাবেরী।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, বছর পঁয়তাল্লিশের কাবেরী এবং পয়ত্রিশ বছর বয়সী কৌশিকের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
উদ্ধারের সময় কৌশিকের দেহে মিলেছে রক্তের দাগ। তাতেই আরও জোরাল হয়েছে রহস্য। এদিকে আবার কৌশিক এবং কাবেরীর বিবাহ বহির্ভূত সম্পর্কও ভাবাচ্ছে তদন্ততকারীদের। সম্পর্কের টানাপোড়েনে খুন নাকি আত্মঘাতী হয়েছেন দু’জনে, তা খতিয়ে দেখা হচ্ছে।
