খেলোয়াড়দের নামের তালিকায় এবার ‘বামলাদেশ’ লিখলো বিসিবি

সাকিব আল হাসানের মাথা কেটে শহিদুলের মাথা বসানো নিয়ে সমালোচনা হয়েছে ব্যাপক। এরপর চট্টগ্রাম টেস্টে খেলার সময় ‘এএম’ না লিখে লেখা হয়েছে ‘পিএম’। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) যেন ভুলের প্রতিযোগিতা শুরু করেছে। এবার খেলোয়াড়দের তালিকায় ‘ Bamgladesh’ লিখেছে বিসিবি।

পাকিস্তানের সঙ্গে দু’ম্যাচের টেস্ট সিরিজ খেলছে বাংলাদেশ। আজ চট্টগ্রামে শুরু হয়েছে প্রথম ম্যাচ। এই ভুল নিয়ে ক্রীড়া সাংবাদিক উৎপল শুভ্র তার ফেসবুকে লেখেন, সাকিবের শরীরে শহীদুলের মাথা বসানো নিয়ে অনেক কথা হয়েছে।

চট্টগ্রাম টেস্টের টিকিটে খেলা শুরুর সময় রাত ১০টা ছাপা হওয়া নিয়ে অনেক হাস্যরসও। এগুলোকে বিচ্ছিন্ন ঘটনা বলে উড়িয়ে দেওয়ার উপায় নেই। একটার পর একটা এমন ভুল (সাকিব-শহীদুল তো ইচ্ছাকৃত) হলে কিভাবে তা দেবেন।

এই সিরিজটা বিসিবি আর পিসিবি’র আরেকটা পার্থক্যও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। সোশ্যাল মিডিয়ায় দুই বোর্ডের পুরো বিপরীত উপস্থিতি। পার্থক্য তো আরও আছে। প্রতি ম্যাচের আগে দুই বোর্ডের সরবরাহ করা প্লেয়ার লিস্টটাই দেখুন না!

বিসিবি দুমড়ানো মোচরানো একটা কাগজ পাঠিয়ে দেয় আর পিসিবিরটা কেমন সুন্দর করে প্রিন্ট করা, সাজানো গোছানো। মানুষ তো দেখেও শেখে! বাংলাদেশের প্লেয়ার লিস্টে এক জায়গায় দেশের নামটা পর্যন্ত ভুল!

সূত্র : মানবজমিন