‘খুব তাড়াতাড়ি একটা চাই’

খুব তাড়াতাড়ি একটা- মিমি চক্রবর্তী! ভারতীয় বাংলা চলচ্চিত্রের একজন জনপ্রিয় অভিনেত্রী তিনি। বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় মিমির নানা পোস্ট নিয়ে উঠছে বিভিন্ন প্রশ্ন। তিনি কখন কি বলছেন, কি করছেন সেসব দিকে সবাই একটু বেশিই চোখ রাখতে শুরু করেছেন ইদানিং।

এদিকে, মিমর কথায় বা পোস্টে যারা গুপ্ত কারণ খোঁজার চেষ্টা করছে তাদের দাবি রাজ-শুভশ্রীর বিয়ের কারণে ডিপ্রেসড মিমি। তাই তার চোখে মুখে ফুটে উঠছে সেই ডিপ্রেশন। রাজকে ভুলতে না পারার কারণেই মিমির বিভিন্ন হাব ভাবে নাকি বোঝা যাচ্ছে যে তিনি এখনো তার অতীতকে ভুলতে পারেননি।

সম্প্রতি মিমির একটি পোস্ট নিয়েও শুরু হয়েছে নানা জল্পনা। ঘুরতে যাওয়ার পুরনো একটি ছবি শেয়ার করে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘খুব তাড়াতাড়ি একটা চাই’ পাশে হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন ভ্যাকেশন। সেখানেও নেটিজেন খুঁজে পেয়েছেন সন্দেহের গন্ধ। তাদের কথায় ভ্যাকেশন টাও এর সঙ্গেই লেখা যেত তাহলে ‘need one soon’ টা আলাদা কেন লেখা? নিশ্চই এর মধ্যেও কোনও একটা ব্যাপার আছে৷

‘খুব তাড়াতাড়ি একটা চাই’

যদিও মিমি চক্রবর্তীর ফ্যানরা লিখেছেন, হ্যাশট্যাগ দেয়ার জন্য কোনো কারণ লাগে না। আর প্রেফাইলটা মিমির, তিনি যেভাবে ইচ্ছা ক্যাপশন দিতে পারেন। সবাইকে কৈফিয়ত দেয়ার কোনো দরকার নেই। তাই এসব ব্যাপারে নায়িকার জবাবদিহির করার কোনো প্রশ্নই ওঠে না।

প্রসঙ্গত, সিভিএফ এন্টারটেইনমেন্টের প্রযোজনায় আগামী শুক্রবার মুক্তি পাচ্ছে মিমি অভিনীত নতুন ছবি ‘ক্রিসক্রস’। গত মাসের শুরুর দিকে এ ছবির টিজার প্রকাশিত হয়। পাঁচ নারীর গল্প নিয়ে এ সিনেমা। এ পর্যন্ত ক্রিসক্রস নিয়ে যা গল্প ছড়িয়েছে, তাতে অনেকেই এটিকে ‘নারীবাদী সিনেমা’ আখ্যা দিচ্ছেন।