ক্রিকেট বিশ্বে এমন উদযাপন প্রথম ঘটল (ভিডিও)

স্বপ্নের ফর্মে রয়েছে পাকিস্তানি ক্রিকেটাররা। শুধু রেকর্ডই ভাঙছেন না, রীতিমতো রেকর্ড গড়ছেনও। তাই পাকিস্তান টিমে উচ্ছ্বাসের কমতি নেই। তবে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশের দিন অন্যরকম এক উদযাপন করলেন হাসান আলী ও সাদাব খান। যা ক্রিকেটপ্রেমীদের একবারের জন্য হলেও হাসির ব্যবস্থা করেছে।

রোববার (২২ জুলাই ) পাকিস্তানের পেসার হাসান আলীর একটি অসাধারণ ডেলিভারীতে জিম্বাবুয়ের অধিনায়ক হ্যামিলটন মাসাকাদাজার দুটি স্টাম্প উড়ে যায়। আর সেখানেই ঘটে অন্যরকম এক উদযাপন।

জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ ম্যাচে উইকেট পাওয়ার পর উদযাপন করার সময় ঘাড়ে ব্যাথা পেয়েছিলন হাসান আলী। তাই শেষ ম্যাচে জিম্বাবুয়ে কাপ্তানকে আউট করলে হাসান তার ঐতিহাসিক উদযাপনটি করতে পারেননি। পাশে থাকা সাদাব খানকে ডাকেন উদযাপন করার জন্য।

হাসান আলীর প্রথম ইশারায় না বুঝলেও দ্বিতীবার বুঝতে পেরে দেরি করেননি সাদাব। অবিকল হাসান আলীর ভঙ্গিমায় উদযাপন করেন সাদাব খান। আর তাতে তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে থাকে।

এমনিতেই হাসান আলীর উদযাপনটি ক্রিকেটপ্রেমীদের কাছে বেশ পপুলার। আর সাদাব খানের ফটোকপি এখন ক্রিকেট বিশ্বে ‘বোমা বিস্পোরনের’ মতো ছড়িয়ে পড়েছে।

উল্লেখ্য, সিরিজ পঞ্চম ও শেষ ম্যাচটিতে স্বাগতিক জিম্বাবুয়েকে ১৩১ রানে হারায় পাকিস্তান। আর তাতে হোয়াইটওয়াশের লজ্জাপায় জিম্বাবুয়ে।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন