ক্রিকেট অনেক সময় সাপেক্ষ খেলা। তাই বিভিন্ন সময় নানা ধরনের পরিবর্তন এসেছে।এই যেমন খেলা শুরুর প্রথমে ছিলো ৮ বলে ওভার সেটি এখন হয়েছে ৬ বলে। টেস্ট, ওয়ানডের পর এসেছে টি-টোয়েন্টি।আর এবার আসতে চলেছে ১০০ বলের খেলা। যে খেলায় থাকবে ৫ বলে ওভার। শুধু তাই নয়,একজন বোলার পরপর ২ ওভারও বল করতে পারবে। সেক্ষেত্রে ২২ গজের ২ প্রান্ত থেকেই বল করতে হবে তাকে। অর্থাৎ একটি ওভারের শেষে অন্য প্রান্ত থেকেই বোলিং শুরু হবে।
২০২০-র জুলাই থেকে ৮ দল নিয়ে একটি ঘরোয়া লিগ শুরু করবে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। যার পোশাকি নাম ‘দ্য হানড্রেড’। এখানে খেলা হবে নির্ধারিত ১০০ বলে। ওভার থাকবে ২০-ই। এছাড়াও ইংল্যান্ডের এই লিগে জো রুট, বেন স্টোকস, জস বাটলারের মতো ব্রিটিশ তারকারাও খেলবেন।
উল্লেখ্য,চলতি বছরে মাস্টার ক্রিকেট কার্নিভাল লিগে হাবিবুল বাশাররা ১০০ বলের ওভার খেলেছেন।সেখানে ১০ বলের একটি ওভার ছিলো।যা একজন বোলার করতে পারবেন।
