৩৮ টেস্টে ভিন্ন ভিন্ন একাদশে খেলার পর বৃহস্পতিবার (৩০ আগস্ট) সাউদাম্পটনে ৩৯তম টেস্টে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামেন ভারতের অধিনায়ক কোহলি। এরই মধ্য দিয়ে অধিনায়ক হিসেবে ভিন্ন একাদশ নিয়ে মাঠে নামার তালিকায় দ্বিতীয়স্থান দখল করছেন তিনি। যে তালিকায় সবার উপরে সাবেক প্রোটিয়া অধিনায়ক স্মিথ। টানা ৪৩ টেস্ট ভিন্ন ভিন্ন একাদশ নিয়ে খেলেছেন তিনি। মজার ব্যাপার হলো, বাংলাদেশের সাবেক অধিনায়ক মুশফিক এই দুইজনের পেছনে থাকলেও একদিক দিয়ে সবার উপরে।
আমরা জানি যে, ২০১১ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত ৩৪ টেস্টে বাংলাদেশের নেতৃত্ব দেন মুশফিকুর রহিম। আশ্চর্যের ব্যাপার হলো, যার একটি ম্যাচেও অভিন্ন একাদশ নিয়ে মাঠে নামেননি তিনি। তার চেয়ে ৪ ম্যাচে বেশি ভিন্ন ভিন্ন একাদশ নিয়ে মাঠে নামলেও এই জায়গায় ঠিকই মুশফিকের পেছনে কোহলি-স্মিথ। মুশফিক তার অধিনায়কত্বে একটি ম্যাচও অপরিবর্তিত একাদশ নিয়ে খেলেননি। কিন্তু কোহলি-স্মিথ ঠিকই কোনা না কোন সময় এসে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামতে হয়েছে। যা কখনো করেননি মুশফিক। যার ফলে সংখ্যায় এগিয়ে থেকে এই জায়গায় কোহলি-স্মিতের চেয়ে এগিয়ে তিনি।
