কোপা আমেরিকার পূর্বে চুড়ান্ত প্রস্তুতি ম্যাচে মাঠে নামছে মেসির আর্জেন্টিনা

ব্রাজিলে অনুষ্ঠেয় আসন্ন কোপা আমেরিকা ২০১৯ কে সমানে রেখে চুড়ান্ত প্রস্তুতি ম্যাচে সকালে মাঠে নামছে আর্জেন্টিনা।

নিকারাগুয়ার বিপক্ষে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৬ টায়।

এবারের কোপা আমেরিকার টপ ফেভারিট নয় আর্জেন্টিনা। কিন্ত যে দলে মেসির মতো ফুটবলার থেকে সেই দলকে হিসাবের বাইরে রাখা নিতান্তই একটি বোকামির কাজ।

এবারের কোপা আমেরিকার জন্য ঘোষিত আর্জেন্টিনা স্কোয়াড অনেকটাই তারুণ্য-নির্ভর। মেসিও খুশি দলের তরুণদের মধ্যে থাকা জয়ের স্পৃহায়।

এবারের কোপা আমেরিকায় ভালো করতে হলে দল হিসেবে খেলতে হবে আর্জেন্টিনাকে। এক মেসির দিকে বরাবরের মতো তাকিয়ে থাকলে শিরোপা জেতা হয়তো আবারও সম্ভব হবে না লা আলবেসিলেস্তেদের।