উপসাগরীয় দেশ সৌদি আরবের হজ এবং উমরাহ মন্ত্রণালয় পিতা-মাতার সাথে শিশুদের উমরাহ হজ করার বা গ্র্যান্ড মসজিদে প্রবেশ করার উপরে নিষেধাজ্ঞা জারি করেছে। পবিত্র রমজান মাসে উমরাহ হজ এর উদ্দেশ্যে গ্র্যান্ড মসজিদে প্রবেশ করা কোন উমরাহ হাজী নিজেদের সন্তানকে তাদের সাথে নিতে পারবেন না।
সৌদি আরবের গ্র্যান্ড মসজিদে নামাজ বা উমরাহ হজ এর জন্য প্রবেশ করার জন্য তাওয়াক্কালনা এপ্লিকেশন এর মাধ্যমে পারমিট গ্রহণ করতে হবে।
এর পাশাপাশি আবেদনকারীকে করোনা ভ্যাকসিন এর দুটি ডোজই গ্রহণ করা থাকতে হবে, অথবা প্রথম ডোজ গ্রহণ করার ১৪ দিন হয়ে থাকতে হবে, অথবা ইতিপূর্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সম্পূর্ন সুস্থ হওয়া হতে হবে।
সৌদি আরবে বসবাসকারী এবং দেশের বাইরে থেকে আগত ১৮ বছর থেকে ৭০ বছর পর্যন্ত সকলকে উমরাহ হজ এর পারমিট দেয়া হবে। তবে,
কেউই উমরাহ হজ এর জন্য নিজেদের শিশুকে নিয়ে আসতে পারবেন না এবং গ্র্যান্ড মসজিদে নিজের শিশুকে নিইয়ে প্রবেশ করতে পারবেন না। শিশুদের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে হজ এবং উমরাহ মন্ত্রণালয়।
