কেমন আছেন অভিনেত্রী- সুস্থ আছেন প্রায় একবছর ধরে অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকা চলচ্চিত্র অভিনেত্রী রেহানা জলি। চলতি বছরের শুরুর দিকে খুবই অসুস্থ ছিলেন রেহানা জলি। সেসময় হাঁটাচলা করতে পারতেন না, এমনকি কারো সাথে ঠিকমতো কথাও বলতে পারতেন না। কাঁপুনি দিয়ে জ্বর আসতো।
জলিপরে বক্ষব্যাধি স্পেশালিষ্ট ডাঃ আক্তার বিশ্বাসের মাধ্যমে জানতে পারেন, ফুসফুস ও মেরুদণ্ড ক্ষয়ে যাওয়া রোগে ভুগছেন তিনি। এরপর নিয়মিত চেকআপ ও চিকিৎসকের পরামর্শ মেনে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি। এখন তিনি সবার সঙ্গে কথা বলতে পাররেন। নিজের কাজ নিজেই করতে পারে। তবে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে আরো কয়েক মাস সময় লাগতে পারে বলে জানিয়েছেন চিকিৎসক।
আর পুরোপুরি সুস্থ হয়ে উঠলে আবারও অভিনয় ফিরবেন তিনি। জানা গেছে, সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলে আগামী সেপ্টম্বর মাসেই কাজ শুরু করবেন রেহানা জলি।
বুলবুল আহমেদের বিপরীতে কামাল আহমেদ পরিচালিত ‘মা ও ছেলে’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্যদিয়ে চলচ্চিত্রে নায়িকা হিসেবে রেহানা জলির যাত্রা শুরিু করেন রেহানা জলি। প্রথম চলচ্চিত্র অভিনয় করেই ১৯৮৫ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। এখন পর্যন্ত প্রায় চার শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন রেহানা জলি।
