১৫০ বছর ধরে চলে আসা বাবরি ম’সজিদের বিরোধপূর্ণ এলাকা নিয়ে মা’মলার ঐতিহাসিক রায় ঘোষণা করেছে ভারতের সুপ্রিম কোর্ট। শনিবার (৯ নভেম্বর) ভারতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বে পাঁচ বিচারপতির একটি বেঞ্চ স্থানীয় সময় সকাল ১১টায় এই রায় ঘোষণা করেছে।
ওই রায়ে বলা হয়েছে, বিরোধপূর্ণ জমি একটি ট্রাস্টের অধীনে হিন্দুদের মালিকানায় থাকবে। অন্যত্র সমপরিমাণ (৫ একর) জমি মু’সলিম’দের দেওয়া হবে।
রায়ের পর সুপ্রিম কোর্টর আইনজীবী ও সুন্নি কেন্দ্রীয় ওয়াকফ বোর্ডের প্রতিনিধি জাফরইয়াব জিলানি বলেছেন, আজকের রায়ে আম’রা অসন্তুষ্ট। পরবর্তী করণীয় নিয়ে আম’রা আলোচনা করবো। আম’রা পুরো রায় পড়বো। তারপর সিদ্ধান্ত নেব রিভিউয়ের আবেদন করবো কিনা।

