‘কেউ পাবে কেউ পাবে না, তা হবে না’ শ্লোগানে ক্যাম্পাসে প্রেম বঞ্চিত সংঘের বিক্ষোভ

প্রকৃতি সেজেছে বাসন্তী সাজে। চারদিকে বইছে ফাগুনের মা’তাল হাওয়া। ভালবাসা দিবসে প্রিয়তমাকে নিয়ে ঘুরে বেড়িয়ে বসন্ত বরণের প্রয়াসে প্রেমিক যুগলেরা দিবসটি পালন শুরু করতে চলেছে। ঠিক সেই মুহুর্তে বিক্ষো’ভ-সমাবেশ হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাস।

আজ রবিবার (১৪ ফেব্রুয়ারি) ক্যাম্পাসে প্রেমিক যুগলের তীর্থস্থল খ্যাত প্যারিস রোডে এ বিক্ষো’ভ-সমাবেশ করেন রাবির প্রেম বঞ্চিত সংঘ’র সদস্যরা। ‘কেউ পাবে, কেউ পাবে না, তা হবে না, তা হবে না’ লেখা ব্যানারে মিছিলটি বের করে পুরো ক্যাম্পাস প্রদক্ষি’ন করেন তারা।

অংশগ্রহণকারীরা শ্লোগান দেন- ‘তুমি কে, আমি কে- বঞ্চিত, বঞ্চিত’, ‘কেউ পাবে তো কেউ পাবে না, তা হবে না হবে না’, ‘দেহ দিয়ে প্রেম নয়, মন দিয়ে প্রেম হয়’, ‘প্রেমের নামে প্রহ’সন, চলবে না চলবে না’। কর্মসূচিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেম বঞ্চিত সংঘের সদস্যরাসহ শাখার প্রায় শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

কর্মসূচি শেষে তারা বলেন, ‘আমরা প্রেমের বিরো’ধী নই। তবে ১৪ ফেব্রুয়ারি প্রেমের নামে যে ভ’ণ্ডা’মি চলে তার প্র’তিবাদ জানাই। আমরা প্রেমের সুষম বণ্টন চাই। এক জন চার-পাঁচটা প্রেম করে, আমরা সেটার প্রতিবাদ জানাই।’