কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জন্য বিশাল দুঃসংবাদ বিপিএল খেলা হচ্ছে না স্মিথের

অনাকাঙ্ক্ষিত চোট স্টিভ স্মিথের বিপিএল খেলায় হয়ে দাঁড়াল বাঁধা। ইনজুরির কারণে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অস্ট্রেলীয় এই ক্রিকেটার ফিরে যাচ্ছেন নিজ দেশে।

চোটের কারণে দলের সাথে নিয়মিত অনুশীলনও করছিলেন না স্মিথ। যদিও দলের কোচ মোহাম্মদ সালাউদ্দিন স্মিথের ইনজুরির কোনো ইঙ্গিত দেননি। এ থেকে ধারণা করা হচ্ছিল, জনপ্রিয় এই ক্রিকেটারের চোটের খবর হয়ত শুধুই গুজব। তবে অবশেষে জানা গেছে, এই চোটের কারণে শুধু অনুশীলন সেশনই নয়, স্মিথের কাছ থেকে দূরে যাচ্ছে বিপিএলের ম্যাচও!

শুক্রবার আসনে নিজেদের তৃতীয় ম্যাচে রাজশাহী কিংসের মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। স্মিথ দেশে ফিরে যাচ্ছেন বলে নিশ্চিতভাবেই এই ম্যাচে দলের নেতৃত্বে আসবে পরিবর্তন। স্মিথের পরিবর্তে দলের আইকন ক্রিকেটার ও গত আসরের অধিনায়ক তামিম ইকবালকেই দেওয়া হতে পারে নেতৃত্বের ভার।

একনজরে বিপিএলের বাকি অংশে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের খেলার সূচি প্রথম ধাপ (শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর)

১১.০১.২০১৯ কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম রাজশাহী কিংস

১৩.০১.২০১৯ চিটাগং ভাইকিংস বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্সদ্বিতীয় ধাপ (সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম)

১৫.০১.২০১৯ সিলেট সিক্সার্স বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স

১৮.০১.২০১৯ খুলনা টাইটান্স বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স

তৃতীয় ধাপ (শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর)

২১.০১.২০১৯ কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম রাজশাহী কিংস

২২.০১.২০১৯ ঢাকা ডায়নামাইটস বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স

চতুর্থ ধাপ (জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম)

২৮.০১.২০১৯ খুলনা টাইটান্স বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স

২৯.০১.২০১৯ চিটাগং ভাইকিংস বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স

পঞ্চম ধাপ (শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর)

০১.০২.২০১৯ ঢাকা ডায়নামাইটস বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স

০২.০২.২০১৯ কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম রংপুর রাইডার্স

কুমিল্লা ভিক্টোরিয়ান্স স্কোয়াডতামিম ইকবাল (আইকন ক্রিকেটার), ইমরুল কায়েস, মোহাম্মদ সাইফউদ্দিন, শোয়েব মালিক, লিয়াম ডওসন, আবু হায়দার রনি, এনামুল হক বিজয়, মেহেদী হাসান, জিয়াউর রহমান, শহীদ আফ্রিদি, থিসারা পেরেরা, মোশাররফ হোসেন, মোহাম্মদ শহীদ, শামসুর রহমান, সঞ্জিত সাহা, এভিন লুইস, ওয়াকার সালমাখাই, আমের ইয়ামিন, স্টিভ স্মিথ (অধিনায়ক, তবে ইনজুরিতে ফিরছেন দেশে)।সূত্র: স্পোর্টসনিউজ টোয়েন্টিফোর