কুমিল্লার বিপক্ষে শক্তিশালী একাদশ ঘোষনা করলে ঢাকা

চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসর ফের ফিরছে ঢাকায়। ঢাকায় দুই দফা এবং সিলেট ও চট্টগ্রামে এক দফা ক্রিকেট উৎসব শেষে টুর্নামেন্টের বাকি অংশ অনুষ্ঠিত হবে ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামেই।

শুক্রবার (৩১ জানুয়ারি) মাঠে নামবে চারটি দল- কুমিল্লা ভিক্টোরিয়ান্স, ঢাকা ডায়নামাইটস, চিটাগং ভাইকিংস ও সিলেট সিক্সার্স।

দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ঢাকা ডায়নামাইটস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দুইটায়। ইতোমধ্যে কুমিল্লা শেষ চার নিশ্চিত করলেও ঢাকার রয়েছে লিগ পর্বেই বাদ পড়ার সম্ভাবনা। আর সেই ঝুঁকি এড়াতে শুক্রবার জয়ের বিকল্প নেই পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে থাকা ঢাকার কাছে। ১০ ম্যাচে ৫টি জয় পাওয়া ঢাকার বিপক্ষে এদিন ফুরফুরে মেজাজেই খেলতে নামবে সমান সংখ্যক ম্যাচ খেলে ৭টি জয় পেয়ে টেবিলের দ্বিতীয় স্থানে থাকা কুমিল্লা।

দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে চিটাগং ভাইকিংস ও সিলেট সিক্সার্স। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায়। ইতোমধ্যে ১১টি ম্যাচ খেলে ৭টি জয় পাওয়া চিটাগং নিশ্চিত করেছে শেষ চারের লড়াইয়ে অংশগ্রহণ। তবে সমান সংখ্যক ম্যাচ খেলে মাত্র ৪ ম্যাচে জয় পাওয়া সিলেটের শেষ চারের স্বপ্ন ইতোমধ্যে শেষ হয়ে গেছে। ফলে লিগ পর্বে ও আসরে নিজেদের শেষ ম্যাচটি অলক কাপালির দলের জন্য কেবলই আনুষ্ঠানিকতার।

ঢাকা ডায়নামাইটস: মিজানুর রহমান, সুনীল নারাইন, রনি তালুকদার, সাকিব আল হাসান (অধিনায়ক), নুরুল হাসান সোহান, কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল, শুভাগত হোম, অ্যান্ড্রু বার্চ, মাহমুদুল হাসান, রুবেল হোসেন।