কি অবাক কান্ড! ছেলের চেয়ে নয় বছরের ছোট মা

বলিউড সুপারস্টার সালমান খানের মা হিসেবে পাওয়া গেল তার চেয়ে ৯ বছরের ছোট অভিনেত্রীকে।কী অবাক কাণ্ড। ছেলের চেয়ে নয় বছরের ছোট মা! এও আবার হয় নাকি। মায়ের আগে কী করে সন্তানের জন্ম হয়!

ওই অভিনেত্রীর নাম সোনালি কুলকার্নি। তার বয়স ৪৪। তিনিই রুপালি পর্দায় ৫৩ বছরের অভিনেতা সালমান খানের মা হয়েছেন। ব্যাপারটা বেশ উপভোগ করছেন বলিউডপ্রেমীরা।

সদ্য মুক্তিপ্রাপ্ত আলি আব্বাস জাফর পরিচালিত ‘ভারত’ ছবিতেই এমনটা হয়েছে। এ ছবিতে সালমানের মায়ের ভূমিকায় অভিনয় করেছেন সোনালি। দর্শকরা প্রতিক্রিয়ায় অবশ্য অভিনেত্রীর বেশ প্রশংসাই করছেন। সালমানের মা হিসেবে তাকে বেশ মানিয়েছে বলেও মন্তব্য করেন তারা।

তবে ভারতীয় গণমাধ্যমগুলো জানাচ্ছে এটাই প্রথমবার নয়। ২০০০ সালে মুক্তিপ্রাপ্ত ‘মিশন কাশ্মীর’ ছবিতে হৃত্বিক রোশনের মায়ের ভূমিকায়ও দেখা গিয়েছিল সোনালিকে। ফলে নায়কদের অনস্ক্রিন মা হওয়া এক রকম অভ্যাস হয়ে গেছে নায়কদের সমবয়সী এই অভিনেত্রীর।