চোখ মেরে গত বছরই বিখ্যাত হয়েছিলেন প্রিয়া প্রকাশ ভারিয়ার। খুনসুটির সেই ছোট্ট ভিডিওটি নেটিজেনদের মন জয় করে নিয়েছিল। এ বার ভাইরাল হল প্রিয়া প্রকাশ ভারিয়ারের নতুন একটি ভিডিও। নতুন ভিডিওতে চোখ মেরে নয়, সহ অভিনেতা রোশন আব্দুল রউফকে চুম্বন করছেন তিনি।ক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, মালয়লম ছবি ‘ওরু আধার লাভ’-এর নতুন একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।

সেখানে রোশন আর প্রিয়াকে স্কুলের পোশাক পরে একসঙ্গে চুম্বন করতে দেখা যাচ্ছে। ভিডিওটি ভাইরাল হতে বেশি সময় নেয়নি।
দেখুন সেই ভিডিও—
https://youtu.be/zvJzfJkaPik
