অপরকে নিয়ে অরু’চিকর মন্তব্য কিংবা অন্যের ব্যাপারে নিজের বি’কৃ’ত মা’নসিকতার বহিঃপ্রকাশ অনেকেই ঘটান সামাজিকমাধ্যমে। এবার এমন মানসিকতার লোকদের উদ্দেশ্যে কিছু হিতোপদেশ দিলেন সংগীতশিল্পী আঁখি আলমগীর।
নিজের ফেসবুক ওয়ালে আঁখি আলমগীর লেখেন, ‘ফেসবুক আসলেই ফেসবুক। যতই কাব্য দেখান, গান দেখান, রং দেখান, হা’মব’ড়া ভাব দেখান, আপনার আসল পরিচয়, আসল “face” তখনই উন্মোচিত হয় যখন আপনি অন্যকে হেয় করেন। ’
তিনি বলেন, ‘কিছু মানুষ অহরহ অন্যকে খোঁচা মেরে, অপমান করে স্ট্যাটাস দিয়ে নিজের আসল স্ট্যাটাস দেখিয়ে দিচ্ছেন। সেটা বোঝার ক্ষ’মতাও হিং’সা আর নীচতায় ভরা চোখ-মন দেখতে পায় না।
জনপ্রিয় এ সংগীতশিল্পী জানান, ‘আমি অনেক কাছের মানুষকে unfriend/unfollow করেছি, আমাকে নয়, শুধু তাদের অন্যকে নিচু করে বা হেয় করে আনন্দ পাবার অভ্যাসের কারণে। কাউকে ভালো না লাগলে তাকে avoid করেন, বা তাকে confront করবেন। কোনটার সাহস না থাকলে ইনিয়ে বিনিয়ে আকারে ইঙ্গিতে স্ট্যাটাস দিবেন না।
এমনও হতে পারে যার জন্য লিখলেন সে বুঝেও নাই। তার হয়তো এতো সময়ও নাই। খামোখাই আপনার ক্ষুদ্রতা মানুষ দেখলো। কথাগুলো আমার ক্ষেত্রেও প্রযোজ্য। তাই আমিও আগে ভাবি, তারপর লিখি।
এরপর আঁখি পরামর্শ দেন, ‘কে কাকে বিয়ে করলো, কোথায় ভেগে গেল, কে কার কততম বউ/স্বামী, কার সাথে কার পর’কীয়া এসব বিষয় নিয়ে ভেবে মাথা ন’ষ্ট করবেন না। নিজের চরকায় তেল না থাকলে পরে কেউ বেল দিবে না।
