প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রকোপে থমথমে অবস্থা বিরাজ করছে সারা বিশ্ব জুড়ে। প্রত্যেকটি দেশ লক ডাউন করেছে।
স্থল বন্দর এবং বিমান চলাচল বন্ধ করে দিয়েছে। ইউরোপের দেশেগুলোতে ধর্মীয় অনুষ্ঠান এবং ধর্মীয় স্থাপনায় গিয়ে প্রার্থনা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
কিন্তু পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান পুরাই উল্টো তিনি ঘোষণা দিয়েছেন করোনা ভাইরাসের প্রকোপ যতোই শক্তিশালী হোক না কেন, পাকিস্তানের কোনো মসজিদের জামাতে নামাজ বন্ধ করে হবে না।
এমনটাই জানা গিয়েছে পাকিস্তানি গণমাধ্যম থেকে। এ সময় ইমরান খান আরো বলেন, আমরা করোনা ভাইরাস কে ভয় পাই না, আমারা করোনা ভাইরাস সৃস্টিকারী আল্লাহকে ভয় পাই। করোনা ভাইরাস হলো আল্লাহর দেওয়া একটি পরীক্ষা, ইনশাআল্লাহ আমরা সে পরীক্ষায় উর্ত্তিন্ন হবো।
উল্লেখ্য, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে পাকিস্তানে এখন পর্যন্ত ৩ জন মৃত্যুবরন করেছে। এবং করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছে ৭৩০ জন। করোনা ভাইরাস থেকে সুস্থ্য হয়ে বাসায় ফিরেছে ১৩ জন।
