ক’রোনা মোকাবেলায় মাদারীপুরের কালকিনিতে পুলিশ মাইকিং করে সবাইকে নিজ ঘরে বসে নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ পড়ার আহ্বান জানিয়েছেন।
২৫ মার্চ, বুধবার সকাল থেকেই কালকিনি থানা পুলিশ জনস্বার্থে এসব প্রচার-প্রচারণা শুরু করেন। উপজে’লার রাস্তাঘাটে ইজিবাইক, ভ্যানসহ সব যান চলাচলে নিষেজ্ঞা জারি করেন।
জানা যায়, ক’রোনা মোকাবেলায় উপজে’লা প্রশাসন ও থানা পুলিশ আগে থেকেই নিত্যপণ্য, মুদির দোকান, ও’ষুধের ফার্মেসি ও স্বাস্থ্য বিভাগ ব্যতীত বাকি সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেন। এদিকে কিছু মানুষ রাস্তাঘাটে দিব্বি ঘুরে বেড়াচ্ছেন এবং হোম কোয়ারেন্টাইন কোনোমতেই মানছেন না।
এসব বিবেচনায় নিয়ে কালকিনি থানার পুলিশ বুধবার সকালে মাইকিং করে জনসাধারণকে ক’ঠোর হুঁশিয়ার করেন। সবাইকে রীতিমত নামাজ পড়ারও নির্দেশ দেন। যদি কোনো ব্যক্তি রাস্তাঘাটে বের হলেই ফৌজদারি মা’মলায় গ্রে’ফতার করা হবে বলে থানা পুলিশ মাইকিং করে জানান।
এ বি’ষয়ে কালকিনি থানা পুলিশের ওসি মো. নাসিরউদ্দিন মৃধা বলেছেন, ইতোমধ্যে সব বি’ষয়ে মাইকিং করে জনসাধারণকে জানিয়ে দিয়েছি। ক’রোনা মোকাবেলায় শেষ বারের মতো সবাইকে নামাজ পড়ার জন্য নির্দেশ দিয়েছি।
কারণ নামাজের কারণে আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করে দিতে পারেন। আমাদের নির্দেশ অমান্য করলে আমরা সামনে আরও হার্ডলাইনে যাব।
