চলমান করোনা মহামারিতে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে নতুন করে ভাইরাসে সংক্রমিত মানুষের সংখ্যা এক লাফে বেড়েছে প্রায় দেড় লাখ। একইসঙ্গে বেড়েছে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯ হাজারের বেশি মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত মানুষের সংখ্যা ছাড়িয়েছে ৫ লাখ ৭২ হাজার।
করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় বুধবার (২৮ জুলাই) সকাল ৬টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ও সংক্রমণ বেড়েছে। এ সময় মারা গেছেন আরও ৯ হাজার ২৫৮ জন এবং আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৬২ হাজার ১২৯ জন।
বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় মৃত্যু হলো ৪১ লাখ ৯২ হাজার ১৭৩ এবং আক্রান্ত হয়েছেন ১৯ কোটি ৫৯ লাখ ২১ হাজার ৭৯৫ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ কোটি ৭৬ লাখ ২৫ হাজার ১২ জন।
সর্বশেষ ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। অন্যদিকে দৈনিক মৃত্যুতে শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়া। এতে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১৯ কোটি ৫৯ লাখের ঘর। অন্যদিকে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৪১ লাখ ৯২ হাজার।
