করোনা আ’ক্রান্ত হয়ে বাবা পড়ে আছেন মাঠের মধ্যে। উদ্বিগ্ন মে’য়ে পানি দিতে যাচ্ছেন অ’সুস্থ বাবাকে। কিন্তু তাকে যেতে দিচ্ছেন না মা। গায়ের জো’রে আ’ট’কে রেখেছেন তাকে। বাবাকে পানি দিতে না পেরে অঝোরে কাঁদছেন মে’য়ে।
এবারের ম’র্মা’ন্তিক চিত্রটি ভা’রতের তেলেঙ্গানার শ্রীকাকুলামের। সম্প্রতি সেখানকার ভাই’রাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে কিভাবে করো’না রোগীর সঙ্গে অমানবিক ব্যবহার করছেন স্থানীয় মানুষজন। দেখা যাচ্ছে বৃদ্ধ বাবাকে একটু পানি দিতে ছুটে যাচ্ছে তাঁর কি’শোরী মে’য়ে। কিন্তু ভাই’রাস থেকে সংক্রমিত হওয়ার ভ’য়ে তাকে সেই কাজে বাধা দিচ্ছেন খোদ মা। স্বামীর ক’ষ্ট চোখে দেখেও মে’য়েকে আগলে রাখার তাগিদেই এমন কাজ করছেন ওই নারী।
জানা গেছে, সম্প্রতি বছর পঞ্চাশের ওই ব্যক্তি বিজয়ওয়াড়া থেকে করো’না পজিটিভ হয়ে শ্রীকাকুলামে নিজের বাড়িতে ফিরেছিলেন। কিন্তু ওই ব্যক্তিকে গ্রামে ঢুকতে দেয়নি গ্রামবাসী। গ্রামের বাইরে একটি ছোট্ট কুঁড়েঘরে রেখে দেওয়া হয়েছে ওই করো’না রোগীকে। জনৈক এক গ্রামবাসীর করা ওই ভিডিওতে দেখা যাচ্ছে, মাটিতে শুয়ে কাতরাচ্ছেন ওই ব্যক্তি।
করো’না আ’ক্রান্ত বাবাকে একটু পানি খাওয়াতে যাচ্ছে ১৭ বছরের কি’শোরী। কিন্তু তার মা যেতে বাধা দিচ্ছে তাকে। যদিও শেষ পর্যন্ত বাবাকে পানি খাওয়াতে সফল হয় মে’য়ে। এর কিছুক্ষণ পরেই মা’রা যান ওই ভদ্রলোক। গোটা পরিবারের রিপোর্ট পজিটিভ এসেছে। তাঁদের আইসোলেশনে রাখা হয়েছে।
সূত্রঃ নিউজ এইটিন
