করোনায় ক্রিকেটপ্রেমিদের করুণ দশা নিয়ে মজার ভি`ডিও শেয়ার করলেন তামিম

ব্যস্ত পৃথিবীকে মাত্র কয়েকদিনের মধ্যে অচল করে দিয়েছে প্রাণঘাতী করোনা ভাইরাস।

রোগটি মা’রাত্নক ছোঁয়াচে হওয়াতে প্রাণের ভয়ে এখন কেউ কারো সঙ্গে মিশছেন না। অনেক দেশের ক্ষেত্রে পরিস্থিতি আরো ভয়াবহ। কারণ ঐসব দেশ বা দেশের নির্দিষ্ট অঞ্চলকে লক ডাউন ঘোষণা করা হয়েছে।

এমনিতেও মানুষ খুব প্রয়োজন ছাড়া এখন বাসার বাইরে বের হচ্ছেন না। চারদেয়ালের মাঝে অব’রুদ্ধ অবস্থায় কাটছে মানুষের জীবন।

কিন্তু এভাবে বেকার বসে থাকতে কারই বা ভালো লাগছে ? কিন্তু এরকম বির’ক্তিকর সময় কা’টানো কিছুটা সু্বিধাজনক হয়ে উঠছে কিছু সৃজনশীল মানুষের সৌজন্যে। তারা নিজেরা নিজেদের বেকার সময় কা’টানোর জন্য বিভিন্ন রকমের মজার মজার কাজ করছেন এবং ভার্চ্যুয়াল জগতে সেগুলো প্রকাশ করে অন্যান্য মানুষদেরও বিনোদন দিয়ে যাচ্ছেন।

এমনি একটি ভি`ডিও সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম এ্যাকাউন্টে শেয়ার করেছেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল।পোস্টটির ক্যাপশন ছিল, ‘হাস্যকর কিন্ত সত্য’।

ভি`ডিওটিতে দেখা যায়, বাসার ছাদে একজন তরুণ ক্রিকেট খেলছেন। একাকি ক্রিকেট খেলা পারতপক্ষে সম্ভব না হলেও ঐ ভি`ডিওর নির্মাতা সেটি সম্ভব করে দেখিয়েছিলেন। তিনি একাই বোলিং, ব্যাটিং, ফিল্ডিং, আম্পায়ারিং এমনকি উইকেট কিপিংও করে দেখান ঐ ভি`ডিওটিতে।

তামিমের সেই পোস্টটি দেখু’ন এখানে

সূত্রঃ ওয়ার্ল্ড ট্রিবিউন